আজঃ শনিবার, ২৭ জুন, ২০২৬ -এ ১৩ আষাঢ় ১৪৩৩ - ১১ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নে সহ তিনজনকে গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 26 অক্টোবর, 2025

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভাগ্নে সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৫ অক্টোবর শনিবার রাত আনুমানিক ১২. ৩০ মিনিটের সময় ভুরুঙ্গামারী থানা পুলিশের এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালানো হয়। 
মজিবর রহমানের ছেলে বাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফ আলী(২১) বর্ডার থেকে গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই স্বপন প্রামানিক (২৮) এর ভাড়া বাসায় মজুদ রাখে। পরে তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাঁজার স্যাম্পল নিয়ে রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ভাড়া নেয়া ঘর থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেফতার করে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ২,৩৫০ টাকা জব্দ করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
২৬ অক্টোবর রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image