আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 9 সেপ্টেম্বর, 2025, 10:51 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:41 দুপুর
  • উপজেলা: গাইবান্ধা সদর
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শিশুটির মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুঞ্জমহিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন,“অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার জানান,“সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।”সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,“ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image