আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 12 অক্টোবর, 2025, 7:29 সকাল আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 3:52 দুপুর
  • উপজেলা: গাইবান্ধা সদর
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার বালুয়া বাজারে ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেনসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই আদেশ দেন। এ নিয়ে একই মামলায় দ্বিতীয় দফায় কারাগারে গেলেন চেয়ারম্যান মোসাব্বির হোসেন।

আদালত সূত্র জানায়, মামলার চার্জশিট শুনানির দিন নির্ধারিত থাকায় চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ আসামির মধ্যে ১৪ জন আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক আসামি সুলভ মিয়া খাজা, শাহআলম, লিটন ও চেয়ারম্যান মোসাব্বিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০২১ সালে চেয়ারম্যান মোসাব্বির উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে ওই বছরের ৫ ডিসেম্বর গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে প্রথম দফায় কারাগারে পাঠান।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ জুন সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইকেল পার্টস ব্যবসায়ী রোকন সরদারকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান আহত হন।

নিহত রোকন সরদার ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। ঘটনার পরদিন নিহতের ভাই রোমান সরদার বাদী হয়ে চেয়ারম্যান মোসাব্বির হোসেনসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image