আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নির্বাচনী জনসভায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমানের

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 ফেব্রুয়ারি, 2026


দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্র পুর ইউনিয়নের ঈশান পুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় রামচন্দ্র পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর -১( কাহারোল -বীরগঞ্জ) আসনের এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাকে এমপি নির্বাচিত করলে আপনাদের সাথে নিয়ে কাহারোল ও বীরগঞ্জ উপজেলা কে দুর্নীতি মুক্ত ও বেকারত্ব দূর করবো। আমি এমপি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাহারোল কে পৌরসভা করা।

তিনি জনসভায় সনাতনী ভাইদের উদ্দেশ্যে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে দুইটি ঢোলের পরিবর্তে পাঁচটি ঢোল বাজবে এটা আমার ওয়াদা। তাই আপনারা কারও কথায় কান দিবেন না।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন,  জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, বীর গন্জ উপজেলা এন সিপির যুগ্ম আহবায়ক জেমিয়ন রায় সহ যুব সমাজ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন উপজেলা সাবেক ছাত্র শিবির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image