আজঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ -এ ১৩ শ্রাবণ ১৪৩৩ - ১২ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা • তারাগঞ্জে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারে শিক্ষার্থী • জমি ক্রেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা • আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা • ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

ঘোড়াঘাটে ওসি ও সার্কেল এসপির বিরুদ্ধে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 23 জুলাই, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে মামলাটি পুনঃতদন্ত, তদন্তকারী কর্মকর্তা, ঘোড়াঘাট থানার ওসি ও সার্কেল এসপির বিরুদ্ধে মানববন্ধন করেছেন আন্দোলনকারী ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২টায় ঘোড়াঘাট থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৭, জি.আর. নং-১২৯/২৪। এতে ৪০ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, দীর্ঘ তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে হামলায় সরাসরি জড়িত থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পদধারী প্রভাবশালী কয়েকজন ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, তদন্ত চলাকালে বিভিন্ন সময়ে ৬৭ জনকে গ্রেপ্তার দেখানো হলেও চূড়ান্ত চার্জশিটে মাত্র ৫২ জনকে আসামি করা হয়েছে এবং মূল অভিযুক্তদের কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও আন্দোলনকারীরা অংশ নেন।

বক্তারা আরও অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করা হয়েছে এবং এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করার চেষ্টা হয়েছে। তারা বিতর্কিত চার্জশিট প্রত্যাহার, প্রকৃত অভিযুক্তদের অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলাটি মনিটরিং সেলে যাওয়ার পর আমাদের সিনিয়র কর্মকর্তাদের দিকনির্দেশনায় মামলাটি তদন্ত শেষে মোট ৫২ জন আসামি করে চার্জশিট দাখিল করা হয়। এখানে অবৈধ লেনদেন কিংবা অনিয়মের সুযোগ নেই।

অপরদিকে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, "আমাদের বিরুদ্ধে যে কেউ অভিযোগ আনতে পারেন। কারও সিদ্ধান্ত পছন্দ না হলে তিনি আদালতে আইনি প্রতিকার চাইতে পারেন।"

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image