আজঃ শনিবার, ২৭ জুন, ২০২৬ -এ ১৩ আষাঢ় ১৪৩৩ - ১১ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ‘ফ্রেন্ডস ফুড এন্ড বেকারি’র নতুন শাখার উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 11 মে, 2026

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ‘ফ্রেন্ডস ফুড এন্ড বেকারি’র নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য নানা মুখরোচক খাবারের আয়োজনের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রাখা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম এবং প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ ওমর ফারুক মিলন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উদ্বোধনী অফারের অংশ হিসেবে ১০০ টাকার পণ্য কিনলেই একজন ক্রেতাকে একটি লটারির কুপন দেওয়া হচ্ছে। এ কুপনের মাধ্যমে ক্রেতারা ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, মোবাইল ফোন, ফ্রাইপ্যান, চেয়ার, ডিনার সেটসহ মোট ১৯টি আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

এছাড়াও নতুন শাখায় ক্রেতাদের জন্য ফ্রেশ কেক, পিজ্জা, বার্গার, চিকেন রোল, পেস্ট্রি, মিষ্টি, পাটিসাপটা সহ বিভিন্ন সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ ওমর ফারুক মিলন বলেন, গ্রাহকদের উন্নতমানের ও সুস্বাদু খাবার পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। সবার আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image