আজঃ শনিবার, ২৭ জুন, ২০২৬ -এ ১৩ আষাঢ় ১৪৩৩ - ১১ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 মে, 2026

দিনাজপুরের খানসামায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

১১মে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরদার পাড়া এলাকায় র‍্যাব-১৩ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিনুর ইসলাম শাহিন (২৭) কে গ্রেফতার করে।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভুক্তভোগী একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। অভিযুক্ত ব্যক্তি ওই কোচিং সেন্টার পরিচালনা করতেন।

অভিযোগে বলা হয়, কোচিংয়ে পড়ানোর সুবাদে অভিযুক্ত দীর্ঘদিন ধরে শিক্ষার্থীকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ মার্চ কোচিং শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে একা রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময় তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে চলতি বছরের ১৮ এপ্রিল অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানান। পরে ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল ১১ মে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিনুর ইসলাম শাহিন (২৭) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image