আজঃ রবিবার, ৩১ মে, ২০২৬ -এ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে : আনোয়ারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 ফেব্রুয়ারি, 2026

দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর,নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে। এই আসনে দাঁড়িপাল্লা এতো বেশি ভোট পাবে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে শেষ করা যাবে না ইনশাআল্লাহ! আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের আয়োজনে মনশাপুর স্কুল মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের ও মা বোনদের দোয়া ও ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পাড়ি এই আলিহাট ইউনিয়নে কোন কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ।

আমরা পারবো কারণ আমরা টেন্ডারবজি, চাঁদাবাজি করতে দিবো না ইনশাআল্লাহ! আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে থাকতে চাই ইনশাআল্লাহ। তাই দলমত জাতি গোষ্ঠী সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহবান জানান আনোয়ারুল ইসলাম।

তিনি উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের উদ্দেশ্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দিবেন। নিজে ভোট কেন্দ্রে যাবেন এবং  আপনার আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট এবং গণভোটে হ্যা ভোট দেওয়ার বিনীত আহবান জানান জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও জামায়াতের মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ছোট শিশু। 

এসময় ১১ দলীয় জোটের শরীক দল আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক,হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বাদ এশা বাংলাহিলি পাইলট স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতা-কর্মীরা। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image