আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কুড়িগ্রামে কচুরিপানার ফুলে রঙ ছড়াচ্ছে গ্রামবাংলার প্রকৃতি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 4 নভেম্বর, 2025

আবহমান গ্রামবাংলার পরিচিত জলজ উদ্ভিদ কচুরিপানা এখন ফুটেছে রঙিন রূপে। ফসলহীন মাঠ, রাস্তার পাশে ডোবা-নালা আর খাল-বিলে সাদা, হালকা গোলাপী ও বেগুনি রঙের কচুরি ফুলে ছড়িয়ে পড়েছে প্রকৃতির মুগ্ধতা।

কুড়িগ্রামের গ্রাম-গঞ্জে প্রায় প্রতিটি এলাকার খাল-বিল ও বাড়ির পাশের জলাশয়ে ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। কবিগুরুর ভাষায় ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু’পা ফেলিয়া’—এই লাইন যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে কচুরি ফুলে মোড়া প্রকৃতির দৃশ্যে।

স্থানীয়রা জানান, এ সময় কচুরিপানার ফুল প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তরুণ-তরুণীরা এ সৌন্দর্য ধরে রাখতে ছবি তুলছেন, আবার শিশু-কিশোররা জলাশয় থেকে ফুল তুলে আনন্দে মেতে উঠছে।

কৃষি ক্ষেত্রেও কচুরিপানার রয়েছে নানা উপকারিতা। মাটির উর্বরতা বৃদ্ধি ও জৈব সার তৈরিতে ব্যবহার হচ্ছে এটি। অনেক কৃষক জমিতে আলু, পটলসহ সবজি চাষে কচুরিপানা ব্যবহার করছেন। পাশাপাশি গবাদিপশুর খাদ্য হিসেবেও এর ব্যবহার বাড়ছে।

চাটমোহর ও আশপাশের এলাকায় এখন কচুরিপানার ফুলে ছড়াচ্ছে প্রকৃতির অপার মুগ্ধতা, যা গ্রামবাংলার সৌন্দর্যে যুক্ত করেছে এক নতুন মাত্রা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম