আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 9 এপ্রিল, 2026

রুদ্ধশ্বাস টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। জাপানের আইচি এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

নিয়মিত সময়ের উত্তেজনাপূর্ণ ম্যাচ ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।


টাইব্রেকারের শুরুটা অবশ্য ভালো হয়নি লাল-সবুজের দলের। প্রথম শটই মিস করেন রকি, এতে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে খেলা না হওয়ার শঙ্কা জাগে। তবে গোলরক্ষক বিপ্লব হয়ে ওঠেন নায়ক- গুরুত্বপূর্ণ দুটি সেভ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

চতুর্থ শটে জিতেও যেতে পারত বাংলাদেশ, কিন্তু সেটি কাজে লাগাতে না পারায় শেষ মুহূর্তে উত্তেজনা বাড়ে। হংকং পঞ্চম শট থেকে গোল করে সমতা ফেরায় ২-২। সব চাপের মাঝে শেষ শটে গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। টাইব্রেকারে গোল করেন রোকন, জয় ও ফজলে রাব্বি। রাব্বির গোলটিই হয়ে ওঠে ম্যাচ নির্ধারক।

এর আগে ম্যাচের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। প্রথম পাঁচ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। রকির পেনাল্টি কর্নার ও আমিরুল ইসলামের পেনাল্টি স্ট্রোক থেকে আসে দুটি গোল। তবে দ্রুতই একটি পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে হংকং।

দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় হংকং। এরপর ৪১ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারে আবার এগিয়ে যায় বাংলাদেশ।


শেষ কোয়ার্টারে নাটকীয়তা চরমে ওঠে। হংকং আবারও সমতা ফেরালেও মিনিট না পেরোতেই আশরাফুলের আরেক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সেই লিডও বেশিক্ষণ থাকেনি, পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ৪-৪ করে হংকং।

শেষ সময়ে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই জয়ে বাছাইপর্বে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাওয়ায়, ইতোমধ্যেই আইচির টিকিট নিশ্চিত হয়ে গেছে তাদের।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image