আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলন : কলেজছাত্র আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 12 অক্টোবর, 2025

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় মিরাজ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে শনাক্ত করে আটক করে।

আটককৃত যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি গত শুক্রবার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডের রশিতে জুতা বেঁধে উত্তোলনের একটি ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক মোবাইলে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকার জায়গায় জুতা বেঁধে তা উত্তোলন করছেন। পাশে আরও তিন-চারজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম