আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 4 মে, 2026

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে এ হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) জানান, শিশুটির অবস্থা প্রথম দিকে স্থিতিশীল ছিল। তবে, গত শনিবার রাতে খাওয়ানোর পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুটির বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সাপ্টিবাড়ি এলাকায়। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের ‘হাম কর্নার’-এ চিকিৎসাধীন ছিল সে।

শিশুর বাবা রাকিব মিয়া জানান, ঈদুল ফিতরের পর থেকে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালে কয়েকবার ভর্তিও করা হয়েছিল। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে হাসপাতালের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। বর্তমানে হাসপাতালের হাম কর্নারে ভর্তি রয়েছে ৩৪ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত অন্তর্বিভাগে ১৭৬ জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের বেশিরভাগ শিশু হলেও বর্তমানে হাসপাতালে দুই নারী ও এক পুরুষও ভর্তি রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক জেনারেল আশিকুর রহমান বলেন, হাম একটি সংক্রামক ব্যাধি হলেও সময়মতো চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করা গেলে এটি প্রতিরোধযোগ্য। আমরা হাসপাতালে আলাদা কর্নার চালু রেখেছি। সেখানে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ১লা মে শুক্রবার রাতে রমেক হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ২২ মাস বয়সী জাকির নামে আরেক শিশুর মৃত্যু হয়। জাকির কুড়িগ্রাম জেলার উলিপুরের সবুজ মিয়ার ছেলে। ৩০ এপ্রিল রাতে হামের উপসর্গ থাকা এ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৭ এপ্রিল একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সী তানজিদ নামে আরেক শিশুর মৃত্যু হয়েছিল। ফলে সাম্প্রতিক সময়ে হামের উপসর্গে অন্তত তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। যা স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image