পঞ্চগড় ১৮ বিজিবির সুবর্ণ জয়ন্তীতে পঞ্চগড় প্রেসক্লাবের শুভেচ্ছা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে পঞ্চগড় প্রেসক্লাব।
সোমবার (১ ডিসেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের হাতে ফুলের তোড়া তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, স্থায়ী পরিষদের সদস্য এ রহমান মুকুল, শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, সহ-সভাপতি সফিকুল আলম, সামসুদ্দিন চৌধুরী কালাম, সাইদুজ্জামান রেজা, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, কোষাধ্যক্ষ ইকবাল বাহার, সাহিত্য, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সম্রাট হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুদ্দোজা প্রধান বাঁধন, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, রফিকুল ইসলাম প্রমূখ।
এদিন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে সুবর্ণ জয়ন্তি উদযাপন করে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। এ উপলক্ষে দিনব্যাপী ব্যাটালিয়নের পক্ষ থেকে ছিলো নানা কর্মসূচি। দুপুরে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজনও করা হয়।
বিজিবি সূত্র জানায়, ১৮ বিজিবি ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের মহিপালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ব্যাটালিয়নটি জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাঙ্গা এবং ছোটহরিণা এলাকায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড় সীমান্তে দায়িত্বভার গ্রহণ করে। বর্তমানে ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকার ১৯টি বিওপি ও ১টি আইসিপির নিরাপত্তা দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন