আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

‘কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে’—পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো ব্যক্তি, ধর্ম বা দল নয়, বরং বাংলাদেশের সমৃদ্ধিই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশ স্বনির্ভর হবে। আর তাই কৃষকদের স্বনির্ভর করতে, বাংলাদেশকে বিশ্বের বুকে শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

আজ রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষকদের মাঝে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। কৃষকবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। তারই অংশ হিসেবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ চলছে এবং পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সমৃদ্ধ দেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে আহ্বান জানান।

জেলাপ্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ অনেকে।

অনুষ্ঠানের মাধ্যমে জেলার বোদা উপজেলার মোট ৫ হাজার ৮৯০ জন কৃষকের হাতে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণমুক্তির সনদ প্রদান করা হয়। যার মোট পরিমাণ ৮ কোটি ৭৩ লাখ টাকা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image