আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

পার্বতীপুরে ট্রেনের দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ, উদ্ধার কাজে ক্রেন দুর্ঘটনা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 অক্টোবর, 2025

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন লোকোসেড এলাকায় দুইটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং রেল চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকাজে নামা ক্রেনটিও দুর্ঘটনার শিকার হয়।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে পার্বতীপুর লোকোসেড থেকে চার্জ শেষে ইঞ্জিন (নম্বর ৬৬৩৬) দ্রুতযান আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত হতে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন (নম্বর ৬৬৩৩) চার্জ নেওয়ার জন্য লোকোসেডে প্রবেশ করার সময় একই রেললাইনে চলে আসে। ফলে দুই ইঞ্জিনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে একটি ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং পার্বতীপুর লোকোসেড এলাকায় স্বল্প সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করে।

দুপুর ১২টার দিকে পার্বতীপুর লোকোসেড থেকে ১১০ টন ওজনের রেলওয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে ক্রেনটি ইঞ্জিন তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে এবং ক্রেনের বডি রেললাইনের পাশে মাটিতে পড়ে যায়। এতে উদ্ধার কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

পরে শনিবার রাতে ঈশ্বরদী থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে সফলভাবে উদ্ধার কাজ সম্পন্ন করে।

উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার। তাঁর সঙ্গে ছিলেন পার্বতীপুর লোকোসেডের উপ-সহকারী প্রকৌশলী হাসানুর রহমান এবং পাকশীর উপ-সহকারী প্রকৌশলী বেলাল উদ্দিনসহ শতাধিক উদ্ধারকর্মী।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন দুটি মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির কারণেই সংঘর্ষটি ঘটেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম