আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 7 আগস্ট, 2026, 4:23 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:01 দুপুর
  • উপজেলা: পঞ্চগড় সদর
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

একাধিক মামলার আসামি মো. কাজী আল তারেককে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিরামপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আল তারেক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলাগুলোর পরিপ্রেক্ষিতে কাজী আল তারেককে গ্রেফতারে অভিযান চলছিল। তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাকে পঞ্চগড়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image