আজঃ মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ -এ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

টুপিওয়ালা আর বাচ্চাদের দল নির্বাচন চায় না: নীলফামারীতে তুহিন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 1 সেপ্টেম্বর, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
বলেছেন,“ওই টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটা নির্বাচন হোক। কিন্তু
গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় একটি স্বাধীন, স্বচ্ছ ও গণতান্ত্রিক
নির্বাচন।”
সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৭তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের পিটিআই মোড়ে আয়োজিত জনসভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন,“দেশের শতকরা ৯০ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, অথচ
একটি দল পিআর পদ্ধতি নিয়ে উঠেপড়ে লেগেছে। তাদের সাথে যোগ দিয়েছে
বাচ্চাদের দল এনসিপিও। দেশের সংবিধানেও পিআর পদ্ধতিতে নির্বাচন
আয়োজনের কোন সুযোগ নেই। নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে দলটি
যথা সময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করছে। যত দেরিতে নির্বাচন হবে
এই সরকারের সময় ক্ষমতার ভোগ করতে পারবে তারা।”
এতে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি
ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর
বিভাগ) আব্দুল খালেক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব
এএইচএম সাইফুল্লাহ রুবেল।
সভা শেষে বনার্ঢ্য একটি শোভাযাত্রা পিটিআই মোড় থেকে শুরু করে বড়বাজারে
গিয়ে শেষ হয়। ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রকৌশলী
শাহরিন ইসলাম তুহিন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো
নেতা কর্মী শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। দিনটি উপলক্ষ্যে এর আগে
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image