আজঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬ -এ ১৪ শ্রাবণ ১৪৩৩ - ১৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি • পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ • পঞ্চগড়ে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা • টেকনাফ থেকে তেঁতুলিয়া, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাঁটছেন তরুণ ফাহিম • সুন্দরগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩ হাজার ফুট চায়না দুয়ারি জাল • ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি • পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ • পঞ্চগড়ে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা • টেকনাফ থেকে তেঁতুলিয়া, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাঁটছেন তরুণ ফাহিম • সুন্দরগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩ হাজার ফুট চায়না দুয়ারি জাল

কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা প্রশাসক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 4 সেপ্টেম্বর, 2025

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় তোমরা জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের সুনাম অর্জন করেছো। উপজেলা প্রশাসন সুনাম ধরে রাখতে ও তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছার আগ্রহ বৃদ্ধিতে এ সংবর্ধনার আয়োজন করেছে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ আলোকিত করবে।”

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এবং সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তার ট্রেইনার রায়হান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ও একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম আজম, কৃতি শিক্ষার্থী লাবিব আহসান, মুবাসসিরা তাসনিম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও একটি করে বৃক্ষের চারা তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুসা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম এবং গীতা পাঠ করেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুপুর রায়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image