আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ চারজন নিহতের আলোচিত ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. খোকন সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার (১৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী চারমাথা এলাকায় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ও র‌্যাব-১২ বগুড়া সিপিসি-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত খোকন সিকদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে নিহত প্রতিমা রানী রায় তার তিন সন্তানকে নিয়ে ভাসুর (স্বামীর বড় ভাই) পরিমল রায়ের মিথিলা ভ্যানে করে নীলফামারীর ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া-ট-১১-২৪৭২ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মিথিলা ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তার পাশের খাদে ভ্যানটি উল্টে যায়।

এতে একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে প্রতিমা রানীর স্বামী প্রদীপ চন্দ্র রায় বাদী হয়ে গত ১৬ জুলাই ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২)। মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বলেন, ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক ও হেলপার পলাতক ছিল। শনিবার রাতে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ও র‌্যাব-১২ বগুড়া সিপিসি-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে এবং রবিবার সকালে আসামিকে ডোমার থানায় হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image