আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

লালমনিরহাটে কিস্তি না দিতে পারায়,গরু নিয়ে গেল এনজিও কর্মী।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মে, 2026

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের একটি এনজিওর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী মোঃ আবু বক্কর সিদ্দিক (৬৫) জানান, তার স্ত্রী সাহেরবানু বেগম এসডিএফ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। দেশের চলমান পরিস্থিতির কারণে নির্ধারিত কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন তারা। এ অবস্থায় এসডিএফের মাঠকর্মী মারুফা বেগম, রুবিয়া ও রেজোয়ানা তাদের বাড়িতে এসে সাহেরবানু বেগমের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যান।
তিনি অভিযোগ করেন, গরুটি নিতে নিষেধ করা হলেও মাঠকর্মীরা তা উপেক্ষা করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হারেছ মিয়া বলেন, “গরুটি কেনার জন্য ব্র্যাক এনজিও আর্থিক সহায়তা দিয়েছিল। কিন্তু এসডিএফের লোকজন জোরপূর্বক গরুটি নিয়ে গেছে, যা অত্যন্ত অমানবিক।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, “কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এভাবে গরু নিয়ে যাওয়া সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট এনজিওর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
অভিযোগের বিষয়ে এসডিএফের মাঠকর্মী মারুফা বেগম বলেন, “ঋণগ্রহীতা সাহেরবানু বেগম কয়েকটি কিস্তি পরিশোধের পর বকেয়া রাখেন। একাধিকবার অনুরোধ করার পরও টাকা পরিশোধ না করায় বাধ্য হয়ে গরুটি নিয়ে আসা হয়েছে।”
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image