আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 15 জুলাই, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপাচার্য জানান, নবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিংয়ের শিকার যেন না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে। নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য।

ওরিয়েন্টেশন ক্লাসসমূহে স্ব স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image