মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ -এ ১০ কার্তিক ১৪৩৩ - ১৩ জুমাদাল উলা ১৪৪৮

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৬, ১২:২১ দুপুর
  • উপজেলা: কুড়িগ্রাম সদর
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হলরুমে এ অনুষ্ঠান হয়।

কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মো. সবুজ মিয়া।

গত ১ আগস্ট সর্বসম্মতভাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে মো. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোজাম্মেল হক নির্বাচিত হন। মোট ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, “দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।