আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভূরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 13 জুলাই, 2026, 12:04 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 5:17 বিকাল
  • উপজেলা: ভূরুঙ্গামারী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।

১৩ জুলাই, সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুর নবী (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে মজুদ রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। নুর নবীর পিতা সাইফুর রহমান। তবে অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার (০৩ কিলোমিটার)।
আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর একটি মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে, ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বাংলাদেশে এ ধরনের জালের উৎপাদন, আমদানি, বিক্রি, সংরক্ষণ ও ব্যবহার আইনত দণ্ডনীয়।”

তিনি আরও বলেন, “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী চায়না দুয়ারি জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image