আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 3 সেপ্টেম্বর, 2025

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে শেষ হয়। 
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এতে সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ‍্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত।

অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য ড‍্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস‍্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার জোর আহ্বান জানান এবং বৈষম্য বিরোধী  আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image