আজঃ শনিবার, ২৭ জুন, ২০২৬ -এ ১৩ আষাঢ় ১৪৩৩ - ১১ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

ভুরুঙ্গামারীতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 11 অক্টোবর, 2025

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “ডিবেটিং ক্লাব”এর আত্মপ্রকাশ উপলক্ষে শুরু হয়েছে বিতর্ক উৎসব।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরীতে “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি”–এর পৃষ্ঠপোষকতায় “বিতর্কই একজন শিক্ষার্থীর মেধাবিকাশের সর্বোত্তম উপায়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক রোটারিয়ান ডা. মেফতাউল ইসলাম মিলন, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী সরকার, এবং ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মডারেটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, “আজ আমরা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মেধা ও বাগ্মিতা বিকাশের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করছি। আশা করছি, তারা এখান থেকে জেলা–উপজেলা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করবে।”

পরে তিনি নাহিদ হাসান প্রিন্সকে আহ্বায়ক ও খোরশেদ আলম লিমনকে সদস্য সচিব করে ভুরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা ও মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে প্রতি মাসে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image