আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

কুড়িগ্রামে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদরাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 19 আগস্ট, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে একাধিক নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, একই পরিবারের অন্তত চারজনকে প্রায় কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন চৌধুরী জানান, মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল মজিদ বিপুল অর্থের বিনিময়ে নিজে অফিস সহকারী পদে এবং একই পরিবারের আরও ৪ জনসহ মোট ৬ জনকে নিয়োগ দেন। তিনি আরও জানান, আব্দুল মজিদ দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সদস্য হিসেবেও প্রভাব খাটিয়ে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

অভিভাবক সদস্য খায়রুল ইসলাম বলেন, “আমি নিজে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হয়েও এসব নিয়োগ কবে ও কীভাবে হলো কিছুই জানি না।” তিনি দাবি করেন, আব্দুল মজিদ নিজ মেয়েকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে হিসাবরক্ষক পদে চাকরি দিচ্ছেন এবং ভাতিজাকে ১২ লক্ষ টাকায় সরকারি হিসাবপদে নিয়োগ দিয়েছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে শাহ আলম জানান, একইভাবে ভাতিজার স্ত্রী সোমা আক্তারকে ১০ লক্ষ টাকার বিনিময়ে আয়া পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদেও ১৬ লক্ষ টাকার বিনিময়ে আহাম্মদ আলীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আহাম্মদ আলী সাবেক সরকারের সময় বিভিন্নভাবে অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন এবং গত সংসদ নির্বাচনে অনিয়মিত ভোটগ্রহণেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একই সঙ্গে উলিপুরের হরিফিয়া দাখিল মাদ্রাসায়ও অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম চলছে বলে দাবি করেন তারা।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ জানান, “নিয়োগ বিষয়ে আমি কিছুই জানি না, এবং আমি ওই নিয়োগ বোর্ডের সদস্যও নই।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image