আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 29 জুলাই, 2026

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় গরুর নিলামের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিলাম প্রক্রিয়াকে ঘিরে শুরু হওয়া তর্ক-বিতর্ক মুহূর্তেই হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে উপজেলা চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কিছু সময়ের জন্য নিলাম কার্যক্রম ব্যাহত হয়। পরে দুই দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপ এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় নিলাম সম্পন্ন করা হয়।

মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে জব্দ করা ১০টি ভারতীয় গরুর নিলাম অনুষ্ঠিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিলামে অংশগ্রহণ ও এর প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, "আমরা নিলামে স্বচ্ছতা ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার দাবি তুলেছিলাম। তাঁর ভাষ্য, এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে। কিন্তু সেই দাবি ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয় এবং তাঁদের কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এমন নিলাম আয়োজনের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি। ভাগবাটোয়ারার বিষয়টি সঠিক নয়।"

অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, "নিলাম নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিএনপি কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।"

প্রত্যক্ষদর্শীরা জামাল, আবির, মানিক ও সোনা মিয়া জানান, দীর্ঘদিন থেকে বিএনপির নেতাকর্মীরা এককভাবে নিলামে অংশ করে আসছিলেন। কিন্তু এতে হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা নিলামে অংশগ্রহণ করলে ক্ষিপ্ত হয় বিএনপির নেতারা। পরে সমঝোতার মাধ্যমে ৩০ শতাংশ ভাগ দিতে রাজি হয় বিএনপি। কিন্তু জামায়াতের লোকজন সমান ৫০ শতাংশ ভাগ দাবি করে। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয় দলের সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে থমথমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিলাম শেষ করা হয়। এতে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা দর দিয়ে ১০টি গরু কিনে নেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে গড়ায়নি। বুধবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image