আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

নাগেশ্বরীতে জামায়াতের ঈদ পুনর্মিলনীতে ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আব্দুল হাই

মোঃ আব্দুল হাই , নাগেশ্বরী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 22 মার্চ, 2026

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে চারটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী কামিল মাদ্রাসা হলরুমে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান।

ঘোষিত প্রার্থীরা হলেন:
১। ভিতরবন্দ ইউনিয়ন-মাওলানা রফিকুল ইসলাম (উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি)
২। নেওয়াশী ইউনিয়ন- মাওলানা শহিদুল ইসলাম (উপজেলা জামায়াতের সেক্রেটারি)।
৩। কালিগঞ্জ ইউনিয়ন- মাওলানা রফিকুল ইসলাম
৪। নুনখাওয়া ইউনিয়ন- মাওলানা মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আফজাল হোসেন।

বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়নমুখী নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান জানিয়েছেন, উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে এ চারটি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করা হলেও, বাকি ইউনিয়নগুলোর প্রার্থীর নাম খুব শিগ্‌গিরই ঘোষণা করা হবে।

উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো হলরুম মুখর হয়ে ওঠে। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image