মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৮ আশ্বিন ১৪৩৩ - ১০ রবিউস সানি ১৪৪৮

বিসিবির আসন্ন নির্বাচনে ভোটার নন যেসব পরিচালক

বিসিবির আসন্ন নির্বাচনে ভোটার নন যেসব পরিচালক

রংপুর নিউজ ডেস্ক

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৭ বিকাল আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ সকাল
  • জেলা: খেলা-ধুলা

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আজ (মঙ্গলবার) নতুন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই ভোটার বা কাউন্সিলরদের খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমান বোর্ড পরিচালকদের প্রায় অর্ধেকেরই নাম নেই কাউন্সিলরের তালিকায়। 

এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে সভাপতিসহ রয়েছেন ১০ জন পরিচালক। তার মধ্যে আগামী নির্বাচনের জন্য কাউন্সিলর হয়েছেন ৫ জন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 

বিজ্ঞাপন

বোর্ড পরিচালক ফাহিম সিনহা কাউন্সিলর হয়েছেন ঢাকার প্রথম বিভাগের ক্লাব সূর্যতরুণ থেকে। অন্যদিকে, আরেক পরিচালক সালাউদ্দিন চৌধুরি প্রথম বিভাগের ক্লাব কাকরাইল বয়েজ ক্লাব এবং তৃতীয় বিভাগের ক্লাব রেগুলার স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন মনজুর আলম। 

অন্যদিকে, ভাইকিংস ক্লাব থেকে কাউন্সিলরশিপ পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাননি বর্তমান বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। আকরাম খান এবং মাহবুব আনাম যে এবার নির্বাচন করবেন না তা আগেই জানা গিয়েছিল। এ ছাড়া কাজী এনাম আহমেদ এবং সাইফুল আলম স্বপনের নামও দেখা যায়নি কাউন্সিলরদের তালিকায়। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।