আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

জুলাই অভ্যূত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে মেয়েরা জীবন দেয়নি : সারজিস আলম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 11 অক্টোবর, 2025

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে? জীবন দিয়েছে সাধারণ মানুষ, শ্রমিক ও তাদের সন্তানেরা। অথচ ফায়দা লুটেছে কিছু রাজনীতিক।”

শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এ পথসভা ছিল চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জেলা জুড়ে আয়োজিত লংমার্চের অংশ।

সারজিস আলম আরও বলেন, “প্রত্যেক জেলা ও উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, কালপ্রিট আছে— যারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে।”

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুব শক্তির ৫ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দুপুর ১২টায় পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে লংমার্চটি শুরু হয়।
এতে সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপে অংশ নেন দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম