আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 14 জুলাই, 2026

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও শিক্ষা নিয়ে রাজনীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন গাইবান্ধার এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এর আগে তারা স্টেশন চত্বরে জড়ো হন। পরে তিন দফা দাবি-সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করে রেলগেটে এসে জড়ো হন। সেখানে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দেন। এ সময় সড়ক অবরোধের কারণে শহরের এই পথে চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষায় একজন গ্রাজুয়েটকে স্বাবলম্বী করার বদলে কেবল বেকারের সার্টিফিকেট দেয়, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। তারা প্রশ্ন রাখেন, প্রহসনের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে আরও কত প্রজন্মকে বলি দিতে হবে? সারা দেশে দুর্যোগপ্রবণ সময় চলতেছে, তার মাঝেই এই প্রতিকূল পরিবেশে পরীক্ষা নেওয়া চলবে না। শিক্ষা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় তারা শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের মুরগি বানানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছিল। কিছু সময়ের মধ্যেই তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image