আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 জুলাই, 2026

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী, দিনাজপুর ডিবি পুলিশের সদস্যরা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের এবং পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে পচা মিষ্টি, দই ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং প্রয়োজনীয় লেবেল ছাড়া প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিপুল পরিমাণ মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image