আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

বৈষম্য মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ডা. জাহিদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ রেজাউল করিম স্বাধীন , নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 নভেম্বর, 2025

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। সেই অধিকার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সেনা সদস্যসহ সুধীজনরা অংশ নেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম