আজঃ মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ -এ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 মে, 2026

ইলেকট্রনিক পণ্য বিপণন, বাজার সম্প্রসারণ, কাজের গতিশীলতা বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে খানসামা ডিগ্রি কলেজের হলরুমে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এমইপি গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।

মেসার্স ফারুক ইলেকট্রনিক এন্ড হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের রংপুর বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার টেরিটোরি সেলস ম্যানেজার আবুল কালাম আজাদ। এ সময় এমইপি গ্রুপের ফিল্ড অফিসার আল আমিন ইসলাম, মুন্না ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম শিপন বলেন, “নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দক্ষ ও সচেতন ইলেকট্রিশিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান গ্রাহকদের মানসম্মত ও নিরাপদ বৈদ্যুতিক পণ্য ব্যবহারে উৎসাহিত করতে পারেন।”

তিনি আরও বলেন, ১৯৭৪ সাল থেকে এমইপি গ্রুপ দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে সুনাম ও আস্থার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করে যাচ্ছে।

সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে ভবিষ্যতেও তারা এমইপি গ্রুপের মানসম্মত বৈদ্যুতিক পণ্য গ্রাহকদের কাছে সুপারিশ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আকর্ষণীয় লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image