আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

কাহারোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 27 এপ্রিল, 2026

দিনাজপুরের কাহারোলে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল ২০২৬  টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।২৭ এপ্রিল ২০২৬ ইং রোজ সোমবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই টি বালক ও দুইটি বালিকা দল অংশ গ্রহণ করে।উপজেলার তাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র বালিকা দল ২-১ গোলে গড়নুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালক পশ্চিম সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে নয়াবাদ মাকলা ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
 খেলার শুরু থেকেই উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইশতিয়াক আহমেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ প্রমূখ তারা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক। পুরো আয়োজনটি ছিল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।
উল্লেখ্য, এই গোল্ড কাপ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং দীর্ঘদিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা দুটি দল ফাইনালে ওঠে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image