আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা

আইন প্রয়োগকারী ও সেবাদানকারী সংস্থার সমন্বয়ে রেফারেল সেবা জোরদারে হাকিমপুরে কর্মশালা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 27 জুলাই, 2026, 3:17 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 5:01 বিকাল
  • উপজেলা: হাকিমপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং আইনগত সহায়তাকারীদের অংশগ্রহণে ‘রেফারেল পথওয়ে (Referral Pathway)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা। কর্মশালার আয়োজন করে ল্যাম্ব (LAMB)-এর কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্প। এতে সহযোগিতা করে LAMB Health-UK।

বিজ্ঞাপন

কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, সুরক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

ল্যাম্বের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান এবং সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে মানব পাচার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা রেফারেল ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image