আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর দিয়ে শুরু ভারতীয় কাঁচা মরিচ আমদানি, কেজিতে দাম কমল ৯০ টাকা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 আগস্ট, 2026

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর আওতায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক প্রায় ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি কাঁচা মরিচের দাম আরও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা ইতোমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার বিকেল থেকেই ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। এতে বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি উঠে যায়। তিনি বলেন, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম হওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকরা। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকেল থেকেই ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হবে বলে আশা করছি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া আমদানিকারকরা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন। তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে।

এদিকে আমদানির খবরে বাজারে ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের তুলনায় অনেক কম দামে। আমদানি নিয়মিত হলে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image