মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ -এ ৮ কার্তিক ১৪৩৩ - ১১ জুমাদাল উলা ১৪৪৮

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ সকাল আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ রাত
  • উপজেলা: বিরামপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সামনে টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত একটি ট্রাক বিরামপুর উপজেলার সমনে সড়কে টিএনটি মেড়ে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।