মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৮ আশ্বিন ১৪৩৩ - ১০ রবিউস সানি ১৪৪৮

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার পক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ডেমোক্র্যাট

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার পক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ডেমোক্র্যাট

রংপুর নিউজ ডেস্ক

প্রকাশিতঃ ৪ অক্টোবর, ২০২৫, ৩:৩৬ দুপুর আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ রাত
  • জেলা: আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ সংস্থা ইউগভ-এর সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

শুক্রবার(৩ অক্টোবর) প্রকাশিত ওই জরিপে ১ হাজার ২০০র বেশি ডেমোক্র্যাট ভোটার অংশ নেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। ইসরায়েলি কর্মকর্তা ও সৈন্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন ৬২ শতাংশ ভোটার।

বিজ্ঞাপন

৭২ শতাংশ ডেমোক্র্যাট ভোটার মনে করেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে । একই সঙ্গে ৭৫ থেকে ৭৬ শতাংশ ভোটার ইসরায়েলকে ঋণ ও অস্ত্র সহায়তার জন্য অর্থ বরাদ্দের বিরোধিতা করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর এ নৃশংসতাকে গণহত্যা অভিহিত করে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।